স্তন ক্যান্সার কি?

স্তন ক্যান্সারে স্তনের কোষের অস্বাভাবিক পরিবর্তন এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে, যার ফলে

টিউমার তৈরি হয়।

এই ক্যান্সারের কোষগুলির স্তনের কাছাকাছি টিস্যুতে আক্রমণ করার সম্ভাবনাতে নতুন টিউমার তৈরি করতে পারে এবং  অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। এই প্রক্রিয়াটিকে মেটাস্ট্যাসিস বলে থাকি ।

  • বিশ্বব্যাপী ফুসফুসের ক্যান্সারকে ছাড়িয়ে এখন মহিলাদের স্তন ক্যান্সার সবথেকে এগিয়ে রয়েছে ।
  • ২০২0 সালে ৬৮৫ ,০০০ সংখ্যাক স্তন ক্যান্সারে মৃত্যু হওয়ার  এটি  বিশ্বব্যাপী  পঞ্চম মৃত্যুর(ক্যান্সারের কারণে )  কারণ হিসেবে বিবেচিত হয়েছে ।
  •  
  • ২০২0 সালে আনুমানিক ২.৩ মিলিয়ন নতুন কেস প্রণাম করে যে প্রতি ৮টি ক্যান্সারের মধ্যে ১ টি স্তন ক্যান্সার।

স্তন ক্যান্সারের ঝুঁকি বিভিন্ন কারণে হতে পারে ।  বয়স্ক মহিলা হলে সম্ভাবনা অনেক বেশি থাকে ।

স্তন ক্যান্সারের ঝুঁকির কারণ (পরিবর্তনযোগ্য)

1.শারীরিক নিষ্ক্রিয়তা: শারীরিকভাবে সক্রিয়  মহিলাদের এই রোগ হওয়ার সম্ভাবনা কম  থাকে।

2.মেনোপজের পরে অতিরিক্ত ওজন বা স্থূলতা: বয়স্ক মহিলাদের  ওজন সম্পর্কে সজাগতা ক্যান্সারের সম্ভাবনা কমাতে সাহায্য করে ।

3.হরমোন ব্যবহার:  ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন উভয়ই রয়েছে এরকম হরমোন  থেরাপি পাঁচ বছরের বেশি ব্যবহার এই রোগের  ঝুঁকি বাড়াতে পারে। কিছু গর্ভনিরোধক ট্যাবলেটও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে  পারে।

4.প্রজনন ইতিহাস/রিপ্রোডাক্টিভ হিস্ট্রি : ৩০ বছরের আগে  প্রথম গর্ভধারণ এবং  বুকের দুধ খাওয়ানো  ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।

5.অ্যালকোহল সেবন: বেশিমাত্রায় অ্যালকোহল  সেবন  স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে  পারে।

6.অন্যান্য কারণ: গবেষণা অনুসারে ধূমপান, ক্যান্সার সৃষ্টিকারী কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শ এবং রাতের শিফটে কাজের কারণে হরমোনের মাত্রার পরিবর্তন স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে  পারে।

স্তন ক্যান্সারের ঝুঁকির কারণ (অপরিবর্তনযোগ্য)

1.ক্রমবর্ধমান বয়স: বয়সের সাথে স্তন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়, প্রায় ৮0% রোগ নির্ণয় ৫0 বছরের বেশি মহিলাদের মধ্যে ঘটে।

2.জেনেটিক মিউটেশন: BRCA1 এবং BRCA2- জিন মিউটেশন উত্তরাধিকার সূত্রে স্তন এবং ডিম্বাশয় উভয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

3.প্রজনন ইতিহাস: 12 বছর বয়সের আগে ঋতুস্রাবের /পিরিয়ডস এর  সূচনা  এবং 55 বছর বয়সের পরে মেনোপজ এই  দীর্ঘ সময়ের জন্য হরমোনের সংস্পর্শ    স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

4.ঘন স্তন:  যাদের স্তনে ফ্যাটি টিস্যুর চেয়ে বেশি সংযোগকারী টিস্যু থাকে, তাদের ম্যামোগ্রামে টিউমার সনাক্ত অসুবিধা জনক হয়ে থাকে ।

5.পূর্ববর্তী স্তন অবস্থা: পূর্বের স্তন ক্যান্সার  বা অ্যাটিপিকাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

6.পারিবারিক ইতিহাস: স্তন বা ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত প্রথম-ডিগ্রী আত্মীয় (মা, বোন, কন্যা), অথবা এই ক্যান্সারে আক্রান্ত পরিবারের একাধিক সদস্য  ঝুঁকি বাড়ায়। স্তন ক্যান্সারে আক্রান্ত একজন প্রথম-ডিগ্রী পুরুষ আত্মীয়ও ঝুঁকি বাড়ায়।

7.রেডিয়েশন এক্সপোজার: অল্প বয়সে বুকে রেডিওথেরাপি স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

স্তন ক্যান্সারের লক্ষণ

স্তন ক্যান্সারের প্রতিরক্ষামূলক কারণ

স্তন ক্যান্সারের জন্য প্রতিরক্ষামূলক কারণগুলির মধ্যে নিম্নলিখিতগুলি কারণগুলি অন্তর্ভুক্ত রয়েছে:

সবার জন্য

  • শরীরের তৈরি ইস্ট্রোজেনের সাথে স্তনের টিস্যুর কম এক্সপোজার । উদাহরণস্বরূপ : কম বয়েসে গর্ভ ধারণ , বুকের দুধ খাওয়ানো।
  • পর্যাপ্ত ব্যায়াম করা এবং স্বাভাবিক ওজন বজায় রাখা।

উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তির জন্য

  • নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে যেকোনো একটি বেছে নেওয়া যেমন :

üমাস্টেক্টমি।

üওফোরেক্টমি।

  • ওভারিয়ান অ্যাবলেশন
  • নিম্নলিখিত ওষুধের যে কোনো একটি গ্রহণ:

হিস্টেরেক্টমির পর শুধুমাত্র ইস্ট্রোজেন হরমোন থেরাপি।

সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর (SERMs)।

অ্যারোমাটেজ ইনহিবিটরস।

স্ক্রীনিং এবং ডায়াগনস্টিক টেস্ট

  • স্বাস্থ্য ইতিহাস
  • স্তনের স্ব-পরীক্ষা
  • ক্লিনিক্যাল স্তন পরীক্ষা (CBE)
  • ম্যামোগ্রাম
  • আল্ট্রাসাউন্ড পরীক্ষা
  • এমআরআই (চৌম্বকীয় অনুরণন ইমেজিং)
  • বায়োপসি
  • এক্সিসিয়াল বায়োপসি
  • ইনসিশনাল বায়োপসি
  • কোর বায়োপসি
  • ফাইন-নিডেল অ্যাসপিরেশন (FNA) বায়োপসি
  • সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি
  • বুকের এক্স – রে
  • সিটি স্ক্যান (কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান)
  • বোন স্ক্যান
  • পেট (PET) স্ক্যান (পজিট্রন এমিশন টমোগ্রাফি স্ক্যান)
  • ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রিসেপ্টর পরীক্ষা
  • হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর টাইপ 2 রিসেপ্টর (HER2/neu) পরীক্ষা
  • মাল্টিজিন পরীক্ষা

ছয় ধরনের স্ট্যান্ডার্ড চিকিৎসা ব্যবহার করা হয়:

  • সার্জারি
  • কেমোথেরাপি
  • বিকিরণ(রেডিয়েশন) থেরাপি
  • হরমোনাল থেরাপি
  • টার্গেটেড থেরাপি
  • ইমিউনোথেরাপি
  • ক্যান্সারের পর্যায(স্টেজ )
  • স্তন ক্যান্সারের ধরন
  • টিউমার টিস্যুতে ইস্ট্রোজেন রিসেপ্টর এবং প্রোজেস্টেরন রিসেপ্টরের মাত্রা
  • টিউমার টিস্যুতে হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর টাইপ 2 রিসেপ্টর (HER2/neu) মাত্রা
  • টিউমার টিস্যু ট্রিপল নেগেটিভ কিনা
  • টিউমার কত দ্রুত বাড়ছে
  • টিউমারের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কতটা
  • একজন মহিলার বয়স, স্বাস্থ্য এবং মেনোপজ অবস্থা
  • ক্যান্সার এইমাত্র নির্ণয় করা হয়েছে বা পুনরাবৃত্তি হয়েছে কিনা
  • আপনার ডাক্তার আপনাকে আপনার অবস্থা বুঝতে সাহায্য করবে।